বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫

রাকিবুল: আয়নাল ভাই: মনের কিছু অনুভূতি : আমি লেখিকা হতে চাই ...

ভাষার মাস বিদায় নিচ্ছে।।
—সনৎ ঘোষ।
‘ভাষার মাস ফেব্রুয়ারি’ শেষ
হয়ে যাচ্ছে।এরপর
যে মাসগুলো থাকবে সেগুলো ভাষাহীন।
অর্থাৎ
বাকি এগারো মাসে ভাষা নিয়ে আর
কোনো আলোচনা,মাতামাতি,অনুষ্ঠান
থাকবেনা।কথাটি কি সত্যি নয়?
এমনটাইতো দেখে আসছি বাহান্ন
থেকে একাত্তর ও একাত্তর
থেকে দু’হাজার পনেরো পর্যন্ত।
কথাটি বাংলা ভাষারই একটা প্রবচন
‘থোড় বড়ি খাড়া,খাড়া বড়ি থোড়’ এর
মতোই।
মানুষের মাতৃভাষা তাহার অহংকার।
ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি আর
সে সুবাদেই একুশে ফেব্রুয়ারি আজ
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।
কাজেই মাতৃভাষা নিয়ে আমাদের
অহংকারটা একটু বেশিই হওয়া উচিৎ।
কিন্তু আদতে কি তা হচ্ছে?বাহান্নর পর
৬৩টা বছর এবং স্বাধীনতার পরও ৪৩
টা বছর কেটে গেলেও
এখনো আমরা সর্বস্তরে বাংলা চালুর
জন্য শ্লোগান দিই,রাস্তায়
নেমে আন্দোলন করি।কিন্তু
অবস্থাটা ঠিব পুর্বের মতই আছে।
আমরা যারা তথাকথিত শিক্ষিত
তারা বাংলার চেয়ে ইংরেজিকেই
আমাদের মননে বেশি ধারণ করি।
অনাবশ্যকভাবে ইংরেজিতে কথা বললে(বা ইংরেজি বাংলায়
মিশিয়ে কথা বললে),লেখার বেলায়
ইংরেজিতে লিখলে নিজেদেরকে খুব
রাশভারি মনে হয়।শহুরে শিক্ষিত জন
তাদের বাড়ির নাম্ফলক,গাড়ির
নম্বর,বিয়েশাদির দাওয়াত
কার্ড,কোনো বিজ্ঞাপন,ব্যবসা প্রতষ্ঠানে্র
সাইন বোর্ড বাংলার
বদলে ইংরেজিতে লিখলে নিজেদেরকে উচ্চশ্রেনির
মর্যাদায় অধিষ্ঠিত বলে মনে করেন।।
এক্ষেত্রে বাংলা তাদের
কাছে প্রান্তজনের ভাষা।শুধু ভাষা নয়
আচরণের অনেক বিষয়েই এধরনের
মধ্যবিত্ত মানসিকতা আমাদের
বুদ্ধিবৃত্তিকে পেছনে ঠেলে রেখেছে।
দীর্ঘদিন যাবৎ এ অবস্থাই চলে আসছে।
সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠার
কাজটি শুধুমাত্র শ্লোগান বা রাস্তায়
নেমে মিছিল করার বিষয়
নয়,এটা অন্তর্জগতের সমাজ পরিবর্তনের
বিষয়।অনেক ক্ষেত্রেই
আমরা বিদেশিদের অনুকরন করতে পছন্দ
করি।কিন্তু তাদের ভাল
গুনগুলো আমরা কমই অনুসর্ণ করি।
বিদেশিরা তাদের মাতৃভাষার জন্য
রক্ত না দিলেও তাদের দৈনন্দিন
জীবনাচরণে তাঁদের
মাতৃভাষাকে প্রতিষ্ঠার জন্য
তাঁরা অত্যন্ত আন্তরিক।
ফেব্রুয়ারি শেষ হচ্ছে।
বাংলা ভাষা নিয়ে কথাবার্তা আবার
শুরু হবে আর একটি বছর পর।এ পর্যন্ত আর
বাংলা ভাষা নিয়ে আমাদের
দেশে কোনো আলোচনা বা অনুষ্ঠানের
আয়োজন দেখতে পাবনা।সত্যই শুধু
একটি মাস ফেব্রুয়ারিই আমাদের
‘ভাষার মাস’।
————————

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন